অভিযুক্ত বিমল শর্মার বিরুদ্ধে নিজের মেয়ে অঙ্কিতাকে সম্মানজনক হত্যার (অনার কিলিং) অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের শুরুতে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অঙ্কিতা ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সদস্যকে আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই বিয়ে ভেঙে দেওয়ার জন্য অঙ্কিতার ওপর পরিবারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছিল। ঘটনার দিন বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অঙ্কিতার মরদেহ উদ্ধার করে।
উপ-পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক আগরওয়াল জানান, বিমল শর্মা তার মেয়েকে হত্যা করেছেন বলে পুলিশ তথ্য পেয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
সূত্র: বাংলা ট্রিবিউন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন