ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জিরাবো উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগ্রহীত

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্টের ঐতিহাসিক অর্জনকে স্মরণে রেখে আশুলিয়ার ঐতিহ্যবাহী জিরাবো উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এক বিশেষ আলোচনা সভা।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরাবো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ আউয়াল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের রঙ-তুলির ছোঁয়ায় এবং ভাবগম্ভীর আবৃত্তি ও লেখার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও বৈষম্যবিরোধী চেতনার চিত্র ফুটিয়ে তোলে।

পরবর্তী আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ আঃ আউয়াল তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই সচেতনতা ও সৃজনশীলতা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর ও বৈষম্যহীনভাবে গড়ে তুলতে প্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। অন্যান্য বক্তারাও ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের ভাবনাকে সাধুবাদ জানান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা পরিলক্ষিত হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জিরাবো উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x