জুলাই আন্দোলনে আহত ও নিহত শহীদদের স্মরণে বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'জুলাই আপরাইজিং রান-২০২৬' কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও সংগঠনের ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে শেষ হয়।
সমাবেশে লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ বলেন, "জুলাই আন্দোলনে আহত ও নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।" এ বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
বান্দরবান জেলা ইসলামী ছাত্রশিবিরের স্কুল সম্পাদক জসিম উদ্দিন বলেন, "জুলাইয়ের এই দিনে ছাত্রশিবিরের ব্যানারে আমরা লামার ছাত্রসমাজ একত্রিত হয়েছি। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
সমাবেশটি লামা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন