চাদপুর সরকারি মহিলা কলেজে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার ৫ আগেই ভোর ০৬:০১ মিনিটে চাঁদপুর সরকারি মহিলা কলেজ জুলাই স্মৃতিস্তম্ভ, শহিদ মিনার প্রাঙ্গণ, চাঁদপুর এ পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিপসটি পালিত হয় |সকাল ৮টার দিকে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯টার দিকে জুলাই শহিদের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য ও সাস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা এর সভাপতিত্বে উক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ এনামুল হক প্রমুখ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন “পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বাংলাদেশেও ২০২৪ সালে এর ব্যত্যয় ঘটেনি।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের উপর আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন