জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁয় জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) নওগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসিকতা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করবে।
এছাড়াও জুলাই যোদ্ধাদের বীরত্ব, দেশপ্রেম ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহিদদের স্মৃতি রক্ষা এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন