ভোলার মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিলরুবা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মো. আশরাফ হোসেন, হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসলেউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, সিরাজ উদ্দিন পালোয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফেজ আব্দুর রহিম, উপজেলা যুবদল সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহিব উল্লাহ ইলিয়াস।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, আইনের শাসন এবং দেশ গঠনে আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় বক্তরা বলেন, জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থান ও পরবর্তীতে একদফা ফ্যাসিবাদী শক্তির পতনের দিকে নিয়ে যায়। জুলাই আগষ্ট জুড়ে আন্দোলনকারীদের নির্বিচারে গনহত্যা ও গ্রেফতার ছিলো নিন্দনীয়। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সমালোচনা করে বক্তরা বলেন, দেশের প্রশাসন কে নিজদেশের মানুষের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়ে একটা ঐতিহাসিক গণহত্যা সংগঠিত করা হয়।
সভায় বক্তারা জুলাই বিপ্লবে নিহত আবু সাইদ, ওয়াসিম মীর মুগ্ধসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। আহত সকল জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্রজনতা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।”
সভা শেষে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনপুরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম শাহীন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন