ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

যশোরে নানা আযোজনে গণঅভ্যুত্থান দিবস পালিত

সংগ্রহীত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পৃথকভাবে র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অনান্য রাজনৈতিক দলসমূহ। দিবসটি ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। “গণতন্ত্রের জন্য লড়ি, নতুন বাংলাদেশ গড়ি”সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোরের রাজপথ।

মিছিল শেষে গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে বকুলতলায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

যশোরে নানা আযোজনে গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x