রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪৪ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি একটি।
বুধবার মধ্যরাতের পর হামলা শুরু হলে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, ‘শত্রুপক্ষ আবারও কিয়েভ অঞ্চলজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে।’ এ সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল।
হামলার সময় দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভ শহর ও এর আশপাশের এলাকায় আঘাত হানে। কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, এতে আবাসিক ভবন ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিমুর তকাচেঙ্কো জানান, বরিসপিল জেলায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বুচা জেলায় চারজন এবং ফাস্তিভ জেলায় একজন নিহত হয়েছেন।
সূত্র: কালের কণ্ঠ।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন