ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মোকামতলায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় মহাজোটের সমাবেশ, জুলাই সনদ সংশোধনের দাবি"

সংগ্রহীত

৩৬ জুলাই স্মরণে নবগঠিত মোকামতলা উপজেলায় জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় মহাজোটের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক জনসভায় মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ–মোকামতলা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান। এছাড়াও এনসিপি এবং ১১ দলীয় মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তব্য দেন মোকামতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া এনসিপি ও ১১ দলীয় মহাজোটের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা দেশের বিভিন্ন সমসাময়িক সমস্যা, গণতান্ত্রিক সংস্কার এবং রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাদের বক্তব্যে জুলাই সনদ সংস্কারের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। তারা দাবি করেন, প্রস্তাবিত জুলাই সনদে জুলাই আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম না রাখারও ক্ষোভ ঝড়ান।

বক্তারা বলেন, দেশের কল্যাণে সকল পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার প্রয়োজন। তারা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে দেশের শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মোকামতলায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় মহাজোটের সমাবেশ, জুলাই সনদ সংশোধনের দাবি"

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x