ভোলার মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭:২০মিনিটে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সালাউদ্দিন আহমেদ প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা যুবদল সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, আঃ মতিন কিরন, ছাত্রদলের আহ্বায়ক মোঃ কবির, কৃষকদলের মো. ইয়াসিন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব স্বপন মিয়া সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় সভায় বক্তরা বলেন, জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থান ও পরবর্তীতে একদফা দাবি ফ্যাসিবাদী শক্তির পতনের দিকে নিয়ে যায়। জুলাই আগষ্ট জুড়ে আন্দোলনকারীদের নির্বিচারে গনহত্যা ও গ্রেফতার ছিলো নিন্দনীয়। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সমালোচনা করে বক্তরা বলেন, দেশের প্রশাসন কে নিজদেশের মানুষের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়ে একটা ঐতিহাসিক গণহত্যা সংগঠিত করা হয়।
সভায় বক্তারা জুলাই বিপ্লবে নিহত আবু সাইদ, ওয়াসিম মীর মুগ্ধসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। আহত সকল জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্রজনতা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন উৎসর্গ করেছেন। তারা জীবন ও রক্তের মাধ্যমে এক দানবীয় শক্তির পতন ঘটিয়েছে। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।”
সভা শেষে তিনি দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন