বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ভবিষ্যতে ছাত্রশিবির দেশীয় অস্ত্র প্রদর্শন করলে তাদের গতকালের মতো পরিণতির মুখোমুখি হতে হবে।
বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম বলেন, তারা সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে চান। তবে ছাত্রশিবির যদি কোনোভাবে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রদল সভাপতি আরও অভিযোগ করেন, শুধু ছাত্রশিবির নয়, জামায়াতের শীর্ষ নেতারাও এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েছেন। অস্ত্র নিয়ে হামলাকে বীরত্ব হিসেবে উপস্থাপনের প্রবণতা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন তিনি।
এ ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবিরের নেতাকর্মীরা ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম।
সূত্র: আমার দেশ।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন