ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জাতীয় ঐক্য নষ্টে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয়: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার চেষ্টা করছে। এ সময় বিরোধী দলের কয়েকজন নেতা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছেন।

বুধবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, যারা কথায় কথায় জনগণের নির্বাচিত সরকারের পতনের কথা বলছেন, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে জড়িত। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজনীতির নামে এমন আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

প্রিন্স আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জাতীয় ঐক্য নষ্টে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয়: প্রিন্স

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x