ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হামলার পরিকল্পনায় ইসরায়েল: প্রতিবেদন

লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকলেও দেশটিতে আরও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এমন তথ্য প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী নতুন সামরিক অভিযানের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। এ বিষয়ে আরও কিছু সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, দক্ষিণ লেবাননে সম্ভাব্য নতুন হামলার বিষয়টি সামনে রেখে সেনাবাহিনী বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছে। একই সঙ্গে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে আরও কঠোর ও জোরালো পদক্ষেপ গ্রহণের অনুমোদন চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর আগে বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন। গুরুতর আহত চার সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনীর সরিয়ে নেওয়ার সতর্কবার্তার পর মানসুরি শহরের বহু পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

রোমে ইসরায়েল ও লেবাননের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হামলার পরিকল্পনায় ইসরায়েল: প্রতিবেদন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x