নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানার অভিযানে উপজেলার মধইল-শিবপুর সড়কের সারইল মোড় এলাকা থেকে মো. আব্দুর রাজ্জাক ওরফে বয়তুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার শংকরপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন