বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা।
লুতফর রহমান মোল্লা বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি ও তার সঙ্গে থাকা আরও ১৪ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য পদত্যাগকারী নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন—ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্লা, মিজন মোল্লা, হায়াত মোল্লা, লুকমান মোল্লা, আকরাম মোল্লা, আকাদ্দেস মোল্লা, ইমদাদ মোল্লা, নাসিমা খায়ের, আকরাম মোল্ল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্লা।
তারা সবাই মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
সূত্র: দৈনিক ইত্তেফাক।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন