ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন, বক্তব্যের সঙ্গে একমত নয় ভারত: জয়সওয়াল

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি ভার্চুয়ালি কথা বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় ঢাকা গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানালেও দিল্লি জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। পাশাপাশি, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেগুলোর কোনোটিই ভারত সরকার সমর্থন করে না।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করে রণধীর জয়সওয়াল বলেন, ‘শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের সঙ্গে সরকারের কোনো ভূমিকা ছিল না। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারকে নিয়ে শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, তার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না।

এর আগে শেখ হাসিনা যেন ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে দিল্লিকে সতর্ক করেছিল ঢাকা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আগেই ভারতকে অনুরোধ করা হয়েছিল, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে যেন দিল্লি সতর্ক থাকে।

তবে ওই অনুরোধের পরও নয়াদিল্লিতে সরাসরি সংবাদমাধ্যমের সামনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ গভীর দুঃখ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন, বক্তব্যের সঙ্গে একমত নয় ভারত: জয়সওয়াল

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x