কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের কাছাকাছি বোরিসপিল জেলার তিনটি এলাকায় একই সময়ে রুশ হামলার ঘটনা ঘটেছে।
হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটে।
অন্যদিকে, বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পরপরই কিয়েভ শহরের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণের পর শহরের দুটি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে কিয়েভের কেন্দ্রস্থল কেঁপে ওঠে।
সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনে বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সংকট রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো পর্যাপ্ত সক্ষমতা ইউক্রেনের না থাকায় দেশটি নিয়মিত ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।
সূত্র: রয়টার্স

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন