ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল সরদার (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন দেবিদার থেকে ফতেহপুরগামী এলাকায় জৈনক বক্করের বাড়ির পাশে বিবির পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে, ওই এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা তাকে আটক করেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার নাম সাকিল সরদার (৩৩), পিতা—বাবুল সরদার, সাং—টেপাগাড়ী, থানা ও জেলা—নওগাঁ বলে পরিচয় দেন।

পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত হাফ প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার সাকিল সরদারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x