শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে শুক্রবারের রোলকলে পাওয়া যায়নি। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইলে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি জানালা দিয়ে ভেতরে তাকান।
এ সময় শরীফ ওয়াশরুমের ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে ক্যাম্পের কয়েকজন সদস্যও জানালা দিয়ে তাকিয়ে এএসআই রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ১৪ এপিবিএনের অধিনায়ক।
চিকিৎসকের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোক করে সেখানেই এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: কালের কণ্ঠ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন