ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ভোলা ও বরগুনার কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

 ভোলা ও বরগুনার পৃথক অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় মো. ইমন হোসেন (১৮) নামে এক যুবকের কাছ থেকে ৮১ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে ভোলার লালমোহন উপজেলার শাহবাজপুর কলেজ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন। এ সময় মো. শরিফ পঞ্চায়েত (২৯) নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৮ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ভোলা ও বরগুনার কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x