ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

গোমস্তাপুরে ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশে ফাঁকা কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মোঃ আরিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, একই দিন রাত ১০টা ৫০ মিনিটে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর-জাতাহারগামী পাকা সড়কের পাশে একটি আমবাগানে অভিযান চালিয়ে মোঃ রুমোন আলী (২০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোমস্তাপুর থানার পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x