ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

সংগ্রহীত

ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার  দিকে সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের আয়নালের মোড় এলাকায় ভাঙ্গা-বগাইল থেকে সদরপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় দাস সদরপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের চিত্তরঞ্জন দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দাস মোটরসাইকেলযোগে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিলেন। পথে আয়নালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিজয় দাসকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x