ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ট্রাম্প ইরান যুদ্ধে ‘পরাজিত’: মার্কিন সিনেটর ক্রিস মারফি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তার মতে, এই সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে এবং ইরান আরও শক্তিশালী হয়ে উঠছে।

সোমবার (১০ আগস্ট) এনবিসির বরাতে আনাদোলু এজেন্সি জানায়, এক সাক্ষাৎকারে ক্রিস মারফি বলেন, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার জন্য কোনো ‘খারাপ চুক্তি’ হলেও তিনি সেটিকে সমর্থন করবেন। তার মতে, আলোচনা স্থবির হয়ে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করার ব্যয় প্রতিদিনই বাড়ছে।

দ্য ওয়াশিংটন টাইমসের তথ্য অনুযায়ী, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়ে আসছেন ইরানি কর্মকর্তারা।

ক্রিস মারফি বলেন, যুদ্ধের অবসান জরুরি। কারণ প্রতিদিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হচ্ছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো অর্থায়নে তিনি সমর্থন দেবেন না। তবে সংঘাত শেষ হওয়ার পর মার্কিন অস্ত্রের মজুত পুনরায় পূরণ করার উদ্যোগে তিনি সমর্থন করবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ট্রাম্প ইরান যুদ্ধে ‘পরাজিত’: মার্কিন সিনেটর ক্রিস মারফি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x