এক্সের ওই বার্তায় শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি অবৈধ যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। তার দাবি, ট্রাম্প ওই যুদ্ধে পরাজয়ের দিকে এগোচ্ছেন এবং কীভাবে সেখান থেকে বের হয়ে আসতে হবে, সে পথও তার জানা নেই।
শুমার আরও বলেন, কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার সক্ষমতার অভাবের কারণে মার্কিন সেনারা ঝুঁকির মুখে পড়ছেন। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ট্রাম্পের নেতৃত্বকে ব্যর্থ আখ্যা দিয়ে শুমার বলেন, তার নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই দ্রুত এই যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার কাজ শুরু করা প্রয়োজন।
সূত্র: আল জাজিরা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন