ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কয়েক মাস ধরে হুমকি পেয়ে আসছেন। এবার একটি চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সৌরভ।

সোমবার (১০ আগস্ট) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সাবেক এই ভারতীয় ক্রিকেটার পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিগুলো কোথা থেকে এবং কার মাধ্যমে পাঠানো হচ্ছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলির নামে একাধিক হুমকিচিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সোমবার সৌরভের কার্যালয়ে দুটি চিঠি পাওয়ার পর বিষয়টি নতুন মাত্রা পায়। ওই চিঠিতে সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও বলা হয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। চিঠির বক্তব্য, কীভাবে সেগুলো পাঠানো হয়েছে এবং কুরিয়ার ব্যবস্থার মাধ্যমে চিঠিগুলোর গতিপথসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে চিঠির প্রেরক ও মূল অভিযুক্তকে দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। এগুলো উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়া এলাকার কোনো এক ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x