শুক্রবার (১৪ আগস্ট) ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার-এর প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু পরিচালনা করেন।
সভায় সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা, হামলা ও নানামুখী হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হামলা, হয়রানি কিংবা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সদস্যদের আপদকালীন সহায়তা প্রদানসহ সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কল্যাণমুখী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন