মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে মাদকসহ হাতেনাতে আটক করেছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১. মোঃ জবাইদুর রহমান (৩৫), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- ছিট চিলারং। (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ২. মোঃ মেহেদী হাসান (৩৬), পিতা- আব্দুল রফিক, সাং- ছিট চিলারং। (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ৩. মোঃ মানিক হোসেন (৩৮), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- রোড হরিপুর (হাজীপাড়া)। (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) সকলের থানা ও জেলা- ঠাকুরগাঁও। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধের মাত্রা অনুযায়ী ১ ও ২ নম্বর আসামিকে ৭ দিন এবং ৩ নম্বর আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বিশেষ সূত্রে আরও জানা গেছে, ৩ নম্বর আসামি মোঃ মানিক হোসেনের বিরুদ্ধে এর আগেও দস্যুতাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন