মিশিগান স্টেট পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ডেট্রয়েট থেকে প্রায় ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে প্রথম গুলির খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরের কিছু আগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
তদন্তকারীরা জানিয়েছেন, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চ্যাড হিকম্যান পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে যান। তাকে আটক করতে পুলিশ দ্রুত বড় পরিসরে তল্লাশি অভিযান শুরু করে।
তল্লাশি চলাকালে অন্য একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানায়, হিকম্যান অত্যন্ত ‘সশস্ত্র ও বিপজ্জনক’। তাকে দেখলে কাছে না গিয়ে পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করা হয়।
পরবর্তীতে হুইটলক লেকের কাছের একটি জঙ্গলাকীর্ণ এলাকা থেকে হিকম্যানের ব্যবহৃত গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ির সূত্র ধরে বনাঞ্চলে তল্লাশি চালানো হয়। সেখানে সন্দেহভাজন চ্যাড হিকম্যানের মরদেহের পাশাপাশি আরও একজনের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত গুলির ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে নিহত ব্যক্তিরা কীভাবে মারা গেছেন এবং তাদের মধ্যে আগে কোনো সম্পর্ক বা শত্রুতা ছিল কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, ঘটনাটি পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত তা জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে আপাতত ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগে তাদের নাম ও বয়স প্রকাশ করা হবে না।
সূত্র: সিএনএন

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন