ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, টুইট, বিমানবাহী রণতরি, কোনো আদেশ কিংবা নির্বাচনি ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। ইরান হুমকিতে ভয় পায় না এবং শক্তি প্রদর্শনেও পিছিয়ে যায় না।
গারিবাবাদি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই জলপথ ‘শুধুমাত্র ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে’।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ তাদের পরাজয়ের বাস্তবতা মেনে নিতে অস্বীকৃতি জানাবে এবং বিভ্রমের মধ্যে থাকবে, ততক্ষণ ইরান এই অবরোধ অব্যাহত রাখবে।
শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অবরোধ চালু রেখেছে। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারছে না।
তবে ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে তার প্রশাসন নতুন কোনো নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
সূত্র: প্রেস টিভি

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন