ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রথম কম্পনের প্রায় ৩০ মিনিটের মধ্যেই তিনটি আফটারশক অনুভূত হয়। এসব পরবর্তী কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ এবং ৬ দশমিক ১।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা বিএনপিবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মাউমেরে বন্দরে একজন পুরুষ ও একজন নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
ভূমিকম্পের পর স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ফুটেজে বন্দরসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। মাউমেরে অঞ্চলের আশপাশের এলাকাগুলোও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সৈকত ও নদীর তীর থেকে দূরে সরে গিয়ে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন