ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ৩ লাখ ছাড়িয়েছে, সময় আছে আরও দুদিন

প্রায় দুই দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েও প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আবেদন শুরু হয়, যা আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত চলবে।

এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। ১১ আগস্ট আবেদন শুরুর পর শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত পাঁচ দিনে ৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে।

শনিবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, এসএসসির ফলাফলে অসন্তুষ্ট হয়ে এখন পর্যন্ত ৩ লাখের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।

ওই কর্মকর্তা জানান, সময় যত যাচ্ছে আবেদনকারীর সংখ্যাও বাড়ছে। বিপুলসংখ্যক খাতা পুনর্নিরীক্ষণ করতে হলে এটি বড় ধরনের কর্মযজ্ঞ হবে। এজন্য নতুন পরীক্ষক নিয়োগ, খাতা সংগ্রহ, নম্বর দেওয়া, যোগ করা এবং পুনরায় ইনপুট দেওয়ার মতো কাজ করতে হবে।

জানা গেছে, ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। পরে বর্তমান সরকার ওই আইনে সংশোধনী আনে। এর ফলে এবার শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নেরও সুযোগ পাচ্ছে। আগামী সোমবার পর্যন্ত এ আবেদন করা যাবে।

যেভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে মোট ফি’র পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ বাটনে থাকা নির্দেশনা অনুসরণ করতে হবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।

ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নতুন করে নির্বাচন করা যাবে।

তবে ফি একবার জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। কোনো পরিস্থিতিতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। পাশাপাশি ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এবার পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নও

গত সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, কোনো শিক্ষার্থীকে ভুল নম্বর দেওয়া হলে কিংবা প্রাপ্য নম্বর না দেওয়া হলে সংশ্লিষ্ট উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। এ জন্য রিভিউ কমিটি গঠন করা হবে এবং শিক্ষার্থীদের প্রাপ্য নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আগে রিভিউয়ের সময় মূলত ট্যাবুলেশন শিট পরীক্ষা করা হতো। শিক্ষার্থীর খাতা পুনরায় দেখে শিক্ষক সঠিক নম্বর দিয়েছেন কি না, তা যাচাই করার সুযোগ ছিল না। এবার আইনগতভাবে প্রত্যেক শিক্ষার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।

সূত্র: দি ডেইলি ক্যাম্পাস।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ৩ লাখ ছাড়িয়েছে, সময় আছে আরও দুদিন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x