ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার সময় পুলিশ এসকর্টে থাকা এমপি মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা হয়। তার অভিযোগ, হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল ব্যবহার করে গাড়িবহরে হামলা চালায়। এতে মুফতি আমির হামজা, তার পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ মোট সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হত্যার উদ্দেশ্যে এ ধরনের প্রকাশ্য ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এমপি আমির হামজা এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য এবং সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয়তা ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন সময়মতো কঠোর ও সতর্ক অবস্থান নিলে হামলাকারীরা এমন সাহস দেখাতে পারত না বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামলার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x