ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শ্যামনগর কৈখালীতে রাস্তা সংস্কার না হওয়ায় কাঁদার মধ্যে ধান রোপন করে প্রতিবাদ।

সংগ্রহীত

সাতক্ষীরা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার:  রাস্তা সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব কৈখালীতে রাস্তার মধ্যেই ধান রোপন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১১টায় যুবক ও স্থানীয়দের উদ্যোগে এই ব্যতিক্রমী প্রতিবাদ হয়।

জানা যায়, পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা এলেই রাস্তায় পানি জমে কাঁদার সৃষ্টি হয়। ফলে পথচারী থেকে শুরু করে কোনো যানবাহনই চলাচল করতে পারে না।

স্থানীয় রফিকুল ইসলামের ছেলে মোঃ এবাদুল ইসলাম বলেন, "আমরা উপকূলীয় এলাকায় বাস করি। ছোটবেলা থেকে দেখছি এটাই আমাদের একমাত্র চলাচলের রাস্তা। কিন্তু বছরের পর বছরেও কোনো উন্নয়ন হয়নি। বর্ষায় হাঁটু সমান কাদা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী সবাইকে ভোগান্তি পোহাতে হয়। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ারও উপায় থাকে না। বিকল্প হিসেবে নদীপথে ট্রলারে যেতে হয়, তাও ঝুঁকিপূর্ণ।"

বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তার কাঁদাযুক্ত স্থানে ধান রোপন করে প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে কৈখালী ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, "ফেসবুকে প্রতিবাদের বিষয়টি দেখেছি। রাস্তাটি দ্রুত কার্পেটিং করা হবে।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, "আমি চেয়ারম্যান হওয়ার পর বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিংয়ের অনুমোদন এনেছিলাম। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কেটে অন্যদিকে সরিয়ে নেয়। এখন এটি সীমান্ত সড়ক নামে নতুন করে অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে।

এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

শ্যামনগর কৈখালীতে রাস্তা সংস্কার না হওয়ায় কাঁদার মধ্যে ধান রোপন করে প্রতিবাদ।

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x