শ্যামনগর, ১৬ আগস্ট: মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও মৎস্যজীবী প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য কয়েকজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে মৎস্য সম্পদ রক্ষা, নিরাপদ মাছ উৎপাদন ও মৎস্য চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন