ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিএনপি সরকারের ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকারের গত ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটেছে। বৈদেশিক সম্পর্ক পরিচালনায় এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে।

সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, জনগণের বিশ্বাস, আস্থা ও জবাবদিহিতাকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। গত ছয় মাসে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাওয়া।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের ব্যাপক জনসমর্থন দেখা গেছে। এ সময়ে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং প্রতিটি জায়গায় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া সভায় ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

সূত্র: আমার দেশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিএনপি সরকারের ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x