ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নারীদের জন্য ‘পিংক বাস’ সেবা চালু

নারীদের জন্য ‘পিংক বাস’ সেবা চালু
নারীদের জন্য ‘পিংক বাস’ সেবা চালু

ঢাকাসহ দেশের তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির ‘পিংক বাস’ সেবা চালু হয়েছে। ১৩টি রুটে মোট ১৪টি বাসের মাধ্যমে এ বিশেষ পরিবহন সেবা শুরু করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলাচল করবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস (পিংক বাস) উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিআরটিসি জানিয়েছে, ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিশেষ এই বাস সার্ভিসের আওতায় ঢাকা মহানগরীর ১০৬টি, চট্টগ্রামের ১২টি এবং বগুড়ার ১৬টি স্টপেজে নারী যাত্রীদের পরিবহন সুবিধা দেওয়া হবে। সব মিলিয়ে তিন জেলায় মোট ১৩৪টি স্টপেজে এ সেবা পাওয়া যাবে।

উদ্বোধনের পর শেখ রবিউল আলম বলেন, নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তার মতে, শুধু বাসের ভেতরেই নয়, বাসের জন্য অপেক্ষা এবং বাস থেকে নামার সময়ও নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ থাকা প্রয়োজন।

তিনি বলেন, বাসে ওঠা-নামার সময় হয়রানি, অস্বস্তি বা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হলে নারীদের গণপরিবহন ব্যবহারের আগ্রহ কমে যায়। এ কারণে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সূত্র: মানবজমিন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নারীদের জন্য ‘পিংক বাস’ সেবা চালু

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
নারীদের জন্য ‘পিংক বাস’ সেবা চালু
0:00 0:00
1.0x