ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ স্থগিত করল যুক্তরাষ্ট্র

কানাডার পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত শেষ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, রাত ১২টার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন।

পরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়টি নিশ্চিত করে জানান, মার্কিন প্রশাসন আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে। মঙ্গলবার ট্রাম্প ও কার্নির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর এই সিদ্ধান্ত আসে।

শুল্ক কার্যকর হলে ইলেকট্রনিকস, শিল্পযন্ত্র, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির মুখে পড়ত। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নথিপত্র চূড়ান্ত করার বিষয়টি বিবেচনায় রেখে তিন দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে।

যদিও দুই পক্ষই চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি, ট্রাম্পের বক্তব্যে বিষয়টি কিলেস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবনের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত পাওয়া গেছে। অ্যালবার্টা থেকে নেব্রাস্কা পর্যন্ত প্রতিদিন ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে সক্ষম এই প্রকল্পের অনুমোদন ২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। কানাডা নিজেদের অর্থনীতিকে আরও স্বাধীন ও প্রতিযোগিতামূলক করার দিকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়। ফলে শুল্ক স্থগিতের সিদ্ধান্ত দেশটির জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্টের (ইউএসএমসিএ) আওতায় এত দিন দুই দেশের অধিকাংশ বাণিজ্য শুল্কমুক্ত ছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্ত সেই বাণিজ্যব্যবস্থাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছিল।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x