ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬
গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

গাজা সিটিতে একটি জনবহুল ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুত মানুষের জন্য শিবিরে পরিণত হওয়া ওই ক্যাফেতে হামলা চালানো হয়।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকজনের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনা নিয়ে এখনো আপত্তি জানিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বক্তব্য, হামাস অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

অন্যদিকে হামাসের অবস্থান হলো, ইসরায়েলি সেনারা গাজা থেকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল। তাদের দাবি, ওই কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। তবে এই দাবির সমর্থনে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।

হামলার পর দেওয়া এক বিবৃতিতে হামাস এটিকে মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী দেশগুলোর পক্ষ থেকে দেওয়া সব যুদ্ধবিরতির আহ্বানের প্রতি ‘নির্লজ্জ অবজ্ঞা’ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬
0:00 0:00
1.0x