নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি, জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন জোসনা বেগম। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় শাসনগাছা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলে এলে দুজনই ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমের সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। এরপর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
নিহতদের স্বজন জোহরা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের মাধ্যমে ফোনে তারা জানতে পারেন, ট্রেনে কাটা পড়ে জোসনা ও চাঁদনীর মৃত্যু হয়েছে। পরে রেলস্টেশনে গিয়ে মরদেহ দেখতে পান। তারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন বলেও জানান তিনি।
রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ বলেন, রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: দেড়শ রূপান্তর।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন