ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না

দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পেলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এমনকি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না, সেটিও তিনি এখনো চূড়ান্ত করেননি।

গাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরও তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তবে তিনি ভোট দিতে যাবেন কি না কিংবা কাকে ভোট দেবেন—এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আটজন স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহল থাকছে।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x