বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সমাবেশে সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যেসব বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এর প্রতিবাদ জানিয়ে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে বিরোধী দলের সমালোচনার ক্ষেত্রে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন বক্তব্য থেকে বিরত থেকে গঠনমূলক রাজনৈতিক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যানের আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।
সূত্র: বিডি ২৪ লাইভ।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন