বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বিদায়ী পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যে সারজিস আলম তার বক্তব্য তুলে ধরেন।
সারজিস আলম লেখেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল একজন সম্মানিত ও ভদ্র রাজনীতিবিদ। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে মির্জা ফখরুলের সংগ্রাম ও ত্যাগ অনুপ্রেরণার পাশাপাশি দৃষ্টান্ত হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
সারজিস আরও বলেন, মহান সৃষ্টিকর্তা মির্জা ফখরুলকে সম্মানিত করেছেন। তার নতুন পথচলা যেন কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান।
এর আগে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিদায়ী বার্তা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে জানান, তাদের কাছ থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় এসেছে। শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষে তিনি নিজেকে নেতাকর্মীদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে উল্লেখ করেন।
সূত্র: যুগান্তর।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন