ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে বিবেচনা করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা আদৌ জিতেছি কি না, সেটাও জানি না। কারণ, এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখি।’

ট্রাম্প জানান, হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার বিষয়টি তিনি গত সপ্তাহেই জানিয়েছিলেন। নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, কার্যত হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের মতো। কারণ, সেখানে অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজকে প্রণালিটি দিয়ে যেতে দেওয়া হচ্ছে না।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি তার পছন্দ।

ট্রাম্পের ভাষায়, ‘আমরা অবরোধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করছি। আর আমি এটিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।

তবে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ভ্রান্ত ধারণা’ হিসেবে অভিহিত করে তা নাকচ করে দিয়েছেন।

সূত্র: ইনসাফ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x