ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

গরু চুরির অভিযোগে আটক দুইজনের ওপর গণপিটুনি, নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক দুই অজ্ঞাতনামা ব্যক্তির ওপর গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত অবস্থায় শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিলুফা বেগম নামে এক বিধবা নারী জানান, গভীর রাতে গরু চুরির উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে আটক করেন।

পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়। অপর ব্যক্তি গুরুতর আহত হন। নিহত ও আহত দুজনেরই পরিচয় এখনো জানা যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: আরটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

গরু চুরির অভিযোগে আটক দুইজনের ওপর গণপিটুনি, নিহত ১

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x