ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

স্থানীয় নির্বাচনে সব পর্যায়ে প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিতের আহ্বান গোলাম পরওয়ারের

আগামী স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দেওয়ার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। সব পর্যায়ে প্রার্থী দেওয়ার মাধ্যমে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাদের পাশে দাঁড়াতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রত্যেক কর্মীকে সমাজকর্মীর দায়িত্ব পালন করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের নেতৃত্বের ভূমিকা রাখতে হবে। সব পর্যায়ের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করার পাশাপাশি খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।

সূত্র: ইনসাফ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

স্থানীয় নির্বাচনে সব পর্যায়ে প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিতের আহ্বান গোলাম পরওয়ারের

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x