ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

মঠবাড়িয়ায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত

বরিশাল-পাথরঘাটা মহাসড়কের পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর এলাকার হিজলতলা সংলগ্ন স্থানে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে মঠবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল ‘আম্মাজান’ নামের একটি যাত্রীবাহী বাস। পথে হিজলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হিজলতলা এলাকার ওই মোড়টি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। তাদের দাবি, প্রায় প্রতি মাসেই সেখানে একাধিক দুর্ঘটনা ঘটে এবং প্রতিবছরই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

ঝুঁকিপূর্ণ ওই স্থানে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতদের সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মঠবাড়িয়ায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x