ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হলো ‘ফার্মা কার্নিভাল ২.০’

বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, পুরস্কার ও সনদ প্রদান এবং র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ২.০’ শেষ হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে কার্নিভালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মনিরা আহসান, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা প্রয়োজন। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ রাকিব আল মামুনের বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয়। পরে আইকিউ টেস্ট প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে কর্মরত ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) কার্নিভালের প্রথম দিনে ফার্মা অলিম্পিয়াড, বৈজ্ঞানিক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।

ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ এবং সুস্থ প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হলো ‘ফার্মা কার্নিভাল ২.০’

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x