জামায়াত কীভাবে বিসমিল্লাহ বলে মিথ্যা বলা শুরু করে—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে বক্তব্য দিয়েছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকলেও এই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করে থাকেন। তাঁর মতে, একটি ইসলামিক দলের নেতারা টুপি খুলে মিথ্যা বললেও সেটি সহ্য করা যায়—এমন মন্তব্যও করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি আরও বলেন, ‘নতুন বন্দোবস্তের দল’ এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে। তাঁর দাবি, আজ তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে সংবাদ সম্মেলন করবে। এনসিপি নেতাদের বক্তব্যও হামিদুর রহমান আজাদের বক্তব্যের মতো অপতথ্যে পরিপূর্ণ থাকে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, এ কারণেই মানুষজন বলতে শুরু করেছে—আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রপাগান্ডা প্রচারে জামায়াত-এনসিপি ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। তাঁর মতে, সরকারি দলের ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দল ছয় মাসে কী কী গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, সেটিরও মূল্যায়ন প্রয়োজন।
সূত্র: দৈনিক ইনকিলাব

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন