ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে বিএনপি সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি সরকার চরম ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জ্বালানিমন্ত্রী দেশে জ্বালানি সংকটের বিষয়টি অস্বীকার করলেও পরে সরকার বিরোধীদলকে নিয়ে জ্বালানি বিষয়ে একটি কমিটি গঠন করে। ওই কমিটিতে বিরোধীদলের দেওয়া মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। একই সঙ্গে জ্বালানি ক্রয় প্রক্রিয়ায় সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং উৎপাদন কমে গেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে না—বিএনপি সরকারের এমন প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। বরং ভূতুড়ে বিদ্যুৎ বিল তৈরি হচ্ছে এবং দেশে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো সংকট দেখা দিলে বিএনপি সরকার নিজেদের দায় এড়িয়ে অন্তর্বর্তীকালীন ও ফ্যাসিস্ট সরকারের ওপর দায় চাপাচ্ছে। মেগা প্রকল্পের ব্যয় বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও মেট্রো প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, বিএনপি সরকার স্বাস্থ্য খাতের অনেক সংস্কার বাতিল করেছে। হাম মহামারি মোকাবিলায়ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে পারেনি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া শিক্ষাঙ্গনে অস্থিরতা বাড়ছে উল্লেখ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধীদলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদল দমন-পীড়ন চালাচ্ছে।

সূত্র:ইনডিপেনডেন্ট 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে বিএনপি সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x