ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নানা নাটকীয়তার পর শিল্পকলাতেই এনসিপির সমন্বয় সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভার স্থান নিয়ে দিনভর নানা জটিলতার পর শেষ পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতেই সভা করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে সভা আয়োজনের পুনরায় অনুমোদন পাওয়া যায়। এরপর রাত ৭টায় শুরু হয় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা। এতে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে সভা আয়োজনের কথা থাকলেও একই স্থানে কওমি ছাত্র ঐক্য পরিষদ কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির ভেন্যু বাতিলের কথা জানানো হয়।

এরপর সভার স্থান হিসেবে প্রথমে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং পরবর্তী সময়ে জেলা পরিষদ মিলনায়তনের নাম আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় জেলা শিল্পকলা একাডেমিকেই সভাস্থল নির্ধারণ করা হয়।

এদিকে শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপির নেতৃবৃন্দ ও কওমি ছাত্রদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কওমি ছাত্ররা শিল্পকলা একাডেমিতে ঘোষিত তাদের কর্মসূচি থেকে সরে আসেন। পাশাপাশি এনসিপির কর্মসূচিতেও কোনো ধরনের বাধা সৃষ্টি করবেন না বলে জানান তারা।

ফলে দীর্ঘ আলোচনা, মতবিনিময় এবং একাধিকবার সভাস্থল পরিবর্তনের পর শেষ পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতেই এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নানা নাটকীয়তার পর শিল্পকলাতেই এনসিপির সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x